সময় কলকাতা ডেস্ক:- ৩৭০ ধারা বিলোপের পর হাসছিল কাশ্মীর। দিন দিন বাড়ছিল উপত্যকায় পর্যটকের সংখ্যা। মুখে হাসি ফুটছিল পর্যটন ব্যবস্থার। কাশ্মীরবাসীদের ফের অন্ধকারে ঠেলে দিতেই পহেলগাঁও হামলার মতো বর্বরোচিত হামলা বলে উল্লেখ করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি মনে করেন, পহেলগাঁওয়ে এমন আক্রমণ পর্যটনকে মুখ থুবড়ে ফেলে দেওয়ার কৌশল। কিন্তু এমন হামলা দেশ মুখ বুজে সহ্য করবে না, তা ২২ এপ্রিলের পর থেকে বার বার বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী। তারপরই মঙ্গলবার গভীর রাতে একে একে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি বিলাল, কোটলি, গুলপুর, বার্নালা ক্যাম্প, আব্বাস ক্যাম্প, সার্জাল ক্যাম্প- শিয়ালকোট, মেহমুনা ক্যাম্প- শিয়ালকোট, মার্কাজ তৈবা মুরিদকে ও ভাওয়ালপুর-জইশ-ই মহম্মদের মূল কার্যালয় দুরমুশ করে দেওয়া হয় ভারতের তরফে।
বিদেশ সচিব বলেন, মুম্বই হামলার পর সবচেয়ে বড় ঘটনা পহেলগাঁও। হামলার কথা লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট স্বীকার করার পরও পাকিস্তান দায় স্বীকার করেনি। উল্টে পাল্টা অভিযোগ করেছে। কোনও পদক্ষেপ করেনি জঙ্গি দমনে। এই পরিস্থিতিতে পদক্ষেপ করেছে ভারত।
বিদেশ সচিব বলেন, মুম্বই হামলার পর সবচেয়ে বড় ঘটনা পহেলগাঁও। হামলার কথা লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট স্বীকার করার পরও পাকিস্তান দায় স্বীকার করেনি। উল্টে পাল্টা অভিযোগ করেছে। কোনও পদক্ষেপ করেনি জঙ্গি দমনে। এই পরিস্থিতিতে পদক্ষেপ করেছে ভারত।
বুধবার মাঝরাতে শুরু হয় এই যৌথ সামরিক অভিযান। দূরপাল্লার স্ট্যান্ড-অব অস্ত্র ব্যবহারে একযোগে হামলা চালানো হয়। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে এই প্রথম এমন একত্র অভিযানের ঘটনা ঘটল ১৯৭১ সালের যুদ্ধের পর। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও পাক সেনাঘাঁটি টার্গেট করা হয়নি। কেবলমাত্র সন্ত্রাসবাদী পরিকাঠামো ও জঙ্গি ঘাঁটিগুলিকেই নিশানা করা হয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর