Home » পাকিস্তানে সামরিক অভিযানের নাম কেন দেওয়া হল অপারেশন সিঁদুর? নেটপাড়ায় সমালোচনা তুঙ্গে

পাকিস্তানে সামরিক অভিযানের নাম কেন দেওয়া হল অপারেশন সিঁদুর? নেটপাড়ায় সমালোচনা তুঙ্গে

সময় কলকাতা ডেস্ক:-  পহেলগাঁওয়ে জঙ্গিদের নৃশংস হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু। এই ঘটনায় রয়েছে পাকিস্তানের হাত। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে গত দু সপ্তাহ ধরে ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক যুদ্ধ। এরই মধ্যে মঙ্গলবার মধ্য রাতে পাকিস্তানের উপর প্রত্যাঘাত অপারেশন চালায় ভারতীয় সেনা। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। তবে কেন দেওয়া হল এই নাম, তা নিয়ে সমাজমাধ্যম ইতিমধ্যে তোলপাড়।

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পোস্টার বানিয়ে মঙ্গলবার রাতে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে তা সার্কুলেট করা হয়েছে, দেওয়া হয়েছে প্রেস বিবৃতি। এরপর থেকেই শুরু হয়েছে নেটিজেনদের সমালোচনা। নেটিজেনদের বক্তব্য পহেলগাঁওতে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যার বিরুদ্ধেই এই প্রত্যাঘাত, সে জন্যই এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। এবং তার প্রতীকী ব্যঞ্জনা এই পোস্টার। পাশাপাশি একটা অংশ মনে করছে কোন সামরিক অভিযানের নাম একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় উপাচারের সঙ্গে যুক্ত করে কেন্দ্রীয় সরকার কার্যত রাষ্ট্র-ধর্মীয় মেরুকরণকে উস্কে দিতে চাইছে। এটা ভোট রাজনীতির অঙ্গ হতে পারে।

কিন্তু প্রতিরক্ষার মতো একটি স্পর্শকাতর অভিযানে যেখানে সমস্ত ধর্মের মানুষ সামরিক বাহিনীতে মোতায়েন থাকে সেখানে সামরিক অভিযানের নামে একটি নির্দিষ্ট ধর্মের প্রতীকের ব্যবহার অভিপ্রেত নয়। যদিও সরকারি তরফে আলাদাভাবে কেন এই অভিযানের নাম অপারেশন সিঁদুর দেওয়া হয়েছে সে ব্যাপারে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইতিমধ্যেই তথ্য ও প্রযুক্তি দপ্তরের স্ট্যান্ডিং কমিটি, তথ্য ও সম্প্রচার দপ্তর এবং প্রযুক্তি দপ্তরকে বলেছে যে, যে সমস্ত সামাজিক মাধ্যমে ভারতের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করা হচ্ছে সেই সমস্ত মাধ্যমকে প্রয়োজনে নিষিদ্ধ করবার জন্য পদক্ষেপ নিতে হবে।

 

 

 

 

About Post Author