Home » ভারতের ১৫ টি জায়গায় মিসাইল হামলা চালালো পাকিস্তান! মাঝ আকাশেই মিসাইল ধ্বংস

ভারতের ১৫ টি জায়গায় মিসাইল হামলা চালালো পাকিস্তান! মাঝ আকাশেই মিসাইল ধ্বংস

সময় কলকাতা ডেস্ক:- ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’-এর পর মনে করা হচ্ছিল পাকিস্তান চুপ করে বসে থাকবে না। আশঙ্কাই সত্যি হলো। বুধবার গভীর রাতে পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের ১৫ টি জায়গা লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ছোঁড়ে পাকিস্তান।

যদিও আগে থেকেই প্রস্তুত ছিল ভারতীয় সেনাবাহিনী। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের থেকে অনেকটাই উন্নত। ‘অপারেশন সিঁদুর’ প্রতিহত করতে পারেনি পাকিস্তান এয়ার ডিফেন্স। কিন্তু সেই জায়গায় ভারতীয় এয়ার ডিফেন্স সম্পূর্ণরূপে সফল। ১৫ টি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। এই প্রথমবার রাশিয়া থেকে কেনা এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ ব্যবহার করেছে ভারতীয় সেনা।

ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে বিভিন্ন জায়গায় পাকিস্তানি মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার সকালে। মাঝ আকাশে ধ্বংসের পর নিষ্ক্রিয় মিসাইল এর ভাঙ্গা অংশ বিভিন্ন জায়গায় মুখ থুবড়ে পড়েছে। অপারেশন সিঁদুরের পরে পাক সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা উদ্বেগে রয়েছেন। পাঞ্জাবও তার ব্যতিক্রম নয়। এর মধ্যেই বুধবার রাতে দেশের ১৫ টি জায়গায় হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি। ৭ এপ্রিল পঁচিশ মিনিটের অপরেশন চালিয়ে বদলা নিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সওয়া নাল্লা, সারজাল, মুরিদকে, কোটলি, কোটলি গুলপার, মেহমোন্না জোয়া, ভিমবের এবং ভাওয়ালপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। বায়ুসেনার এই অভিযানে অন্তত ১০০-র বেশি জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পালটা হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। উল্লেখ্য, ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ৩০ কিলোমিটারের ব্যবধানে অবস্থিত অমৃতসর শহর। অপরেশন সিঁদুরের সময় থেকেই হাই অ্যালার্ট জারি হয়েছে এই শহরে।

রাতের আকাশে আলোর ঝলকানির ভিডিও প্রকাশ্যে এসেছে। বৃহস্পতিবার সকালে অমৃতসর-বাতালা সড়কের কাছে জেঠুয়াল গ্রামের মাঠ থেকে উদ্ধার হয়েছে বেশকিছু ধ্বংসাবশেষ। প্রথমে গ্রামবাসীর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঞ্জাব পুলিশের বিশেষ দল, পরে ঘটনাস্থলে পৌঁছয় সেনাবাহিনী। বিশেষজ্ঞরা মনে করছেন, এগুলি ছোট আকারের মেড ইন চায়না মিসাইল ছিল।

অন্যদিকে জম্বু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার একই রকম মিশাইলের ভাঙ্গা টুকরো পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সকালে সাধারণ মানুষের নজরে আসতেই প্রশাসনের তরফ থেকে ঘটনাস্থল ঘিরে রাখা হয়। পরে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে ভাঙ্গা মিসাইল এর ধ্বংসাবশেষ সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে পাঞ্জাব সীমান্ত পেরিয়ে ভারতের ঢোকার চেষ্টায় এক সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। যদিও ঐ সন্দেহভাজন ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

About Post Author