সময় কলকাতা ডেস্ক:- টানা গুলির লড়াইয়ের পর অবেশেষে খতম দুই জঙ্গি। কাশ্মীরের কিস্তোয়ার এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই ‘অপারেশন ত্রাসি’ শুরু করেছিল সেনা। কিস্তোয়ার জেলার সিংপোরা এলাকায় চলে এনকাউন্টার। জঙ্গিদের ঘিরে ফেলে সেনাবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই জঙ্গির মৃত্যু হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা।
কিস্তোয়ার এলাকায় বেশ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর মেলে। পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলির সঙ্গে এদের যোগাযোগ রয়েছে কি না সে ব্যাপারে ঘেঁটে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশে তল্লাশি অভিযান শুরু করে সেনা। এর মাঝেই ১৪ জন জঙ্গির একটি তালিকা প্রস্তুত করা হয়। তালিকার ১৪ জনের মধ্যে ৩ জন জৈশ-ই-মহম্মদ, ৮ জন লস্কর-ই-তৈবা এবং ৩ জন হিজবুল মুজাহিদিনের সক্রিয় সদস্য। এই ৩টি জঙ্গি সংগঠনই পাকিস্তানের। নিরাপত্তা বাহিনীর দাবি, এরা প্রত্যেকেই পাকিস্তান থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে।
এদিন জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান শুরু হয় সকাল থেকেই। জঙ্গিদের খোঁজ দিতে এ দিন বেশ কিছু ছবিও প্রকাশ করা হয়। সইফুল্লা, ফরমান এবং আদিল নামে তিন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে। পুলিশের তরফে জানানো হয়, জঙ্গিদের খোঁজ দিতে পারলে তাঁদের ৫ লক্ষ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে। ৯৯০৬১৫৪১০০ এবং ০১৯৯৫-২৫৯৩৫৩ নম্বরে ফোন করে ওই জঙ্গিদের সম্পর্কে যে কোনও তথ্য দেওয়া যাবে বলেও জানানো হয়।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?