সময় কলকাতা ডেস্ক:- পুজোয় ডিজে বাজানো নিয়ে ধুন্ধুমার ডানকুনিতে। ডিজে বাজাতে বাধা দেওয়ায় পুলিশের উপর হামলার অভিযোগ। ৫ পুলিশ কর্মী জখম হয়েছেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হুগলির ডানকুনি থানার মনবেড়ের ঘটনা। রক্ষাকালী পুজোয় ডিজে বাজাতে বাধা দেওয়ায় এই ঘটনা।
জনতার ছোড়া ইটের আঘাতে জখম হয়েছেন ৫ জন পুলিশকর্মী। এক মহিলা কনস্টেবলও ইটের আঘাতে জখম হয়েছেন। তাঁকে চন্ডীতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবরোধ সরিয়ে দেয় পুলিশ, ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানকুনির মনবেড় ও রামকৃষ্ণ পল্লিতে রক্ষাকালী পুজো হয়। এই পুজোর ভাসানে ডিজে বাজানো নিয়ে পুলিশের আপত্তি ছিল। যাতে ডিজে বাজানো না হয় তার জন্য একাধিকবার মিটিং করে পুলিশ। কিন্তু তারপরেও পুলিশের নিষেধ শোনা হয়নি। বুধবার রাতে পুজোর ভাসানে ডিজে বাজানো হলে তা বন্ধ করতে বলে পুলিশ। নির্দেশ না শোনায় পুলিশের বড় বাহিনী গিয়ে ডিজে বন্ধ করার চেষ্টা করতেই শুরু হয় বচসা। তা থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। পথ অবরোধ শুরু করেন পুজো কমিটির সদস্যরা। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলেই উত্তেজনা বাড়ে।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর