সময় কলকাতা ডেস্ক:- জামিন পাওয়ার পর গণধর্ষণে অভিযুক্তদের বীরের মর্যাদা! জেল থেকে বেরনোর পর বিজয়োল্লাস, শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হল অভিযুক্তদের। সম্প্রতি কর্নাটকের এমনই একটি ভিডিও সামজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই নেটিজেনদের তীব্র সমালোচনা।
জামিন মঞ্জুর হতেই অভিযুক্তদের বীরের মর্যাদা দিয়ে জেল থেকে নিয়ে আসা হয়। তবে ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে পুলিশের তরফে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রয়োজনে স্বতঃপ্রনোদিত মামলা দায়ের করে তদন্ত করার কথা ভাবছে পুলিশ।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, আক্কি আলকুর শহর থেকে শুরু হয়ে প্রায় ২৫ কিলোমিটার পথ অতিক্রম করে হাভেরিতে এসে শেষ হয় মিছিলটি। একাধিক বাইক, ছোটো গাড়িতে করে প্রায় ২০-২২ জন ডিজে বাজিয়ে অভিযুক্তদের নিয়ে মিছিল করে। ২০২৪ এর জানুয়ারিতে ২৬ বছর বয়সি এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে আফতাব চন্দনকাট্টি, মাদার সাব মান্দাক্কি, সামিউল্লা লালনাভার, মহম্মদ সাদিক আগাসিমানি, শোয়েব মোল্লা, তৌসিফ ছোটি, এবং রিয়াজ সাভিকেরি-সহ ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আগে উপযুক্ত প্রমানের অভাবে ১২ জন জামিন পেয়ে যায়। এবার জামিন পেয়ে গেল বাকি সাত অভিযুক্ত। জানা গিয়েছে, ওই মহিলা অভিযুক্তদের সঠিক ভাবে চিহ্নিত করতে না পারায় বিচারক জামিন মঞ্জুর করেন।
জানা গিয়েছে মাত্র ১৬ মাস আগে কর্নাটকের একটি হোটেল থেকে ওই মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে অভিযুক্তরা। পুলিশ ১৯ জন অভিযুক্তকে গ্রেপ্তার করে। ১০ মাস আগেই জামিন পেয়ে যায় ১২ অভিযুক্ত। আর এবার বাকিরাও জামিন পেয়ে গেল। এখন প্রশ্ন একটাই, ওই মহিলা অভিযুক্তদের চিনতে পারলেন না, নাকি অন্য কোনও কারণে চিনতে চাইলেন না।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর