Home » ঘনিয়েছে দুর্যোগ, বিপর্যয় মোকাবিলায় জরুরি বৈঠক মমতার

ঘনিয়েছে দুর্যোগ, বিপর্যয় মোকাবিলায় জরুরি বৈঠক মমতার

সময় কলকাতা ডেস্ক:- বঙ্গে দুর্যোগের মেঘ। শক্তি বাড়িয়ে ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার বেলা বাড়তেই কলকাতার পাশাপাশি তার প্রভাব পড়েছে জেলায় জেলায়। আসন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন- মুখ্যসচিব, বিপর্যয় মোকাবিলা দল, প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বিপর্যয় মোকাবিলা নিয়ে সেই বৈঠকে একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী নিজে রাজ্যবাসীকে এনিয়ে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, আতঙ্কের কারণ নেই। বিপর্যয় মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত প্রশাসন।

আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস রয়েছে আলিপুর হাওয়া অফিসের। ইতিমধ্যে উপকূলে বৃষ্টি হচ্ছে। নিচু এলাকা থেকে লোকজনকে সরানোর কাজ শুরু হয়েছে। উপকূলে বাড়তি সতর্কতাও নেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। জেলাশাসক, পুলিশ সুপার, বিভিন্ন বিভাগের আধিকারিকদের সতর্ক করা হয়েছে। যাতে কোনও বিপর্যয় এলে সঙ্গে সঙ্গে দুর্গতদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়। জেলায় জেলায় আমাদের ত্রাণ প্রস্তুত রয়েছে। কারও কোনও অসুবিধা হবে না।”

About Post Author