সময় কলকাতা ডেস্ক:- নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই বাগডোগরায় পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকাল ৯ টা ১৫ নাগাদ বাগডোগরা বিমানঘাটিতে অবতরণ করে তাঁর বিমান। এদিন সিকিমের ভারতভুক্তির ৫০ তম বর্ষ পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে পাহাড়ি রাজ্যটিতে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা বাতিল হয়েছে। বাগডোগরা বিমানবন্দর থেকে ভার্চুয়ালি তিনি সেই অনুষ্ঠানে যোগ দেন। সিকিমের উন্নয়নে পাশে থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, গত দশ বছরে সিকিমের উন্নয়ন হয়েছে। ৪০০ কিলোমিটার জাতীয় সড়ক তৈরি হয়েছে। রেল পথ তৈরির কাজ চলছে। যেখানে সড়ক বা রেল পথ তৈরি করা যাবে না, সেখানে রোপওয়ে তৈরি করা হয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর একটি মূর্তি উন্মোচন সহ সিকিমে একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের কথা ছিল প্রধানমন্ত্রীর। বাগডোগরা থেকেই সিকিমের ওই অনুষ্ঠানগুলিতে ভিডিয়ো কনফারেন্সিংয়ে যোগ দিয়ে শিলান্যাস এবং উদ্বোধন করেন মোদি।
তাঁর ভার্চুয়াল সভা থেকে এদিনও তিনি উল্লেখ করেন, অপারেশন সিঁদুর-এর কথা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমান বন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগাত জানাতে উপস্থিত ছিলেন, রাজ্য সরকারের প্রতিনিধি শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলা শাসক প্রীতি গোয়েল, বিধায়ক আনন্দ বর্মন, দুর্গা মুর্মু সহ অন্যান্যরা।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
তৃণমূল ও সিপিএম প্রসঙ্গে দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রীর শপথবাক্য ও মন্ত্রগুপ্তি
চোরের মায়ের বড় গলা – শর্বরীকে কটাক্ষ সৃজনের