সময় কলকাতা ডেস্ক:- মিছিলের আগেই ধরপাকড়। শুক্রবার সকালে চাকরিহারাদের মিছিল শুরুর আগেই জমায়েতে বাধা দেয় পুলিশ। একের পর এক আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। শিয়ালদহ থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। শুক্রবার তাঁরা শিয়ালদহে এসে পৌঁছতেই জমায়েতে বাধা দেয় পুলিশ। মাইকিং শুরু করে পুলিশ, ওই এলাকায় কেউ জমায়েত করলেই আইনত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। তার পরেই চাকরিহারাদের প্রিজন ভ্যানে তোলা শুরু হয়।
ডোরিনা ক্রসিংয়ে অবরোধের ডাক দেওয়ায় আন্দোলনকারীদের অনেকেই ডোরিনার দিকে যাচ্ছিলেন। তার আগেই ধর্মতলা চত্বর থেকে ধরপাকড় শুরু করে পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল করতে না দিয়ে বলপ্রয়োগ করেছে পুলিশ। শুভ্রা ঘোষ নামে এক আন্দোলনকারী শিক্ষকের অভিযোগ, পুলিশ যেখান সেখান থেকে টেনে নামিয়েছে তাঁদের। শুভ্রা ঘোষের অভিযোগ, পুলিশ টান দেওয়ায় তিনি পড়ে গিয়েছেন, তাতে তাঁর পায়েও লেগেছে। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও রাজি হচ্ছিলেন না। তার পর তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে অ্যাম্বুল্যান্সে তোলে পুলিশ। তাঁকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।
চাকরিহারা শিক্ষকদের শান্তিপূর্ণ মিছিল করতে না দেওয়ায় তাঁরা আজই অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন। দুপুরে ধর্মতলার চার রাস্তার মোড় অর্থাৎ ডোরিনা ক্রসিং আটকে বিক্ষোভ কর্মসূচির কথা জানিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।


More Stories
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি