Home » রাম লালার দেড় বছর পর রাজা রামের প্রাণ প্রতিষ্ঠা, সাথে আরও ৬ টি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা

রাম লালার দেড় বছর পর রাজা রামের প্রাণ প্রতিষ্ঠা, সাথে আরও ৬ টি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা

সময় কলকাতা ডেস্ক:- রামলালার প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর কেটে গিয়েছে দেড় বছর। গত বছর বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়। অর্ধ সমাপ্ত মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। যদিও পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। দেড় বছর পর এবার দ্বিতীয় পর্যায়ে রাম দরবার ও একাধিক মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। মঙ্গলবার ১০১ জন বৈদিক পন্ডিত প্রাণ প্রতিষ্ঠার পূজা করবেন। পন্ডিত জয়প্রকাশ ও আচার্য অমরনাথের নেতৃত্বেই পুজো সম্পন্ন হবে।

ইতিমধ্যে ট্রাস্ট এর পক্ষ থেকে সাধারণ মানুষকে মন্দির পরিদর্শনে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। তিন থেকে পাঁচ জুন পর্যন্ত মন্দিরের সমস্ত প্রবেশ সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। প্রাণ প্রতিষ্ঠা ঘিরে মন্দির এলাকা কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। প্রাণ প্রতিষ্ঠার আগে সরযু নদী থেকে কলস যাত্রা করে নদীর জল নিয়ে আসা হয় মন্দিরে। তারপরই শুরু হয়েছিল প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। প্রাণ প্রতিষ্ঠার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

About Post Author