Home » বারাসাত পুলিশ কোয়ার্টারে যুবকের পচা-গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

বারাসাত পুলিশ কোয়ার্টারে যুবকের পচা-গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

সময় কলকাতা ডেস্ক:- ফের চাঞ্চল্যকর খবর উঠে এল উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে। বারাসাতে পুলিশ কোয়ার্টারে এক যুবকের পচা-গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বারাসাতের কাছারি মাঠ সংলগ্ন পুলিশ কোয়াটারে মৃতদেহটি উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক দেবজিত্ ঘোষ বারাসাত জেলা পুলিশের এক গাড়ি চালকের ছেলে। শনিবার রাত্রি বারোটা ত্রিশ নাগাদ ওই দেবজিত্-এর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসাত জেলা হাসপাতালে।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে ডাক্তারি পাস করছিলেন তিনি। তবে তার মা-বাবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ডাক্তারি পাশ করার পরও কোন চাকরি পাচ্ছিল না দেবজিত্। ফলে, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তার জেরেই এই আত্মহত্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আবাসনের বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে পরিবারকে জানানোর পর ঘরে ঢুকে দেখেন ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে, ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। ঠিক কী কারণে এই আত্মহত্যা তা খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ।

About Post Author