Home » ডুয়ার্সে চা বাগানে চিতা বাঘের হানায় আহত ৪; ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

ডুয়ার্সে চা বাগানে চিতা বাঘের হানায় আহত ৪; ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়

সময় কলকাতা ডেস্ক:- বনজঙ্গল থেকে লোকালয়ে বন্য প্রাণীদের আনাগোনা যেন এখন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। তারই নমুনা পাওয়া গেল আজও। এদিন ডুয়ার্সের গয়েরকাঁটা চা বাগানে দেখা গেল চিতা বাঘের দৌরাত্ম। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়।

জানা গেছে, এদিন ডুয়ার্সের গয়েরকাঁটা চা বাগানে কাজ করতে গিয়ে চিতা বাঘের হামলায় আহত হন চারজন শ্রমিক। আর যা ঘিরে গোটা এলাকা আতঙ্কে জর্জরিত।

সূত্রের খবর, বানারহাট ব্লকের আংরাভাষা ১ নম্বর সেকশনে এদিন চিতা বাঘের হামলায় তিনজন মহিলা সহ একজন পুরুষ যখম হন।

প্রত্যক্ষদর্শী ও জখম ব্যক্তিদের কথায়, সেদিন বাগানে কাজ করার সময় হঠাৎই নালা থেকে একটি চিতা বাঘ বেরিয়ে এসে শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার শুরু করলে বাটি তাড়া খেয়ে পাশের বাগানের জঙ্গলে ঢুকে পড়ে।

ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাপতি সীমা চৌধুরী। খবর দেওয়া হয় বন দপ্তরকেও। এই ঘটনার ফলে বনদপ্তরের কর্মীরা চিতা বাঘের তল্লাশি চালাচ্ছে।

About Post Author