সময় কলকাতা ডেস্ক:- প্রত্যাশামতোই ফলাফলের পথে কালীগঞ্জ। উপনির্বাচনেও এগিয়ে শাসক শিবির। বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে পিছনে ফেলে প্রথমবারের জন্য বিধানসভার দৌড়ে প্রয়াত বিধায়ককন্যা আলিফা আহমেদ। সোমবার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা চলছে। মোট ২৩ রাউন্ড গণনা হবে বলে খবর। তাতে প্রথম কয়েক দফায় এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ।
পোস্টাল ব্যালট গণনার প্রাথমিক ধাপে পিছিয়ে বিজেপির আশিস ঘোষ, বাম সমর্থিত কংগ্রেসের কাবিলউদ্দিন শেখ।
ষষ্ঠ রাউন্ড গণনার শেষে ১৬৯৪৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তাঁর প্রাপ্ত ভোট ২৮০৭১ ৷ তবে ব্যবধান কমল বিজেপি এবং বাম-কংগ্রেস প্রার্থীর। বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন ১১১২৪ টি ভোট ৷ আর বাম-কংগ্রেস জোট প্রার্থী কাবিলউদ্দিন শেখ পেয়েছেন ১১০৭৭ টি ভোট ৷ ষষ্ঠ রাউন্ড শেষে বিজেপি এবং বাম-কংগ্রেস প্রার্থীর ব্যবধান মাত্র ৪৭ ভোটের।
প্রসঙ্গত, কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ ওরফে লালের অকালপ্রয়াণে গত ১৯ জুন এখানে শান্তিপূর্ণভাবে উপনির্বাচন হয়েছে। ভোটদানের সার্বিক হার ছিল ৭২ শতাংশের সামান্য বেশি। আজ ফলপ্রকাশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?