Home » এনবিএসটিসি-র এসি বাস চালু হলো কোচবিহার-শিলিগুড়ি রুটে

এনবিএসটিসি-র এসি বাস চালু হলো কোচবিহার-শিলিগুড়ি রুটে

সময় কলকাতা ডেস্ক:- মঙ্গলবার ২৪ জুন থেকে কোচবিহার-শিলিগুড়ি রুটে এসি বাস পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (এনবিএসটিসি)। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এই খবর দিয়ে জানিয়েছেন, দু’টো বাস কোচবিহার-শিলিগুড়ি এবং শিলিগুড়ি-কোচবিহারের মধ্যে চলাচল করবে এবার থেকে।

মঙ্গলবার বেলা একটায় কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার সূচনা করা হয়। যাত্রীদের জন্য এই পথে সরকারি ভাড়া ৩২০ টাকার পরিবর্তে বিশেষ ছাড় দিয়ে ২২০ টাকা করা হয়েছে। আগামী ছ’মাস এই সুবিধা পাবেন যাত্রীরা। প্রতিদিন সকালে ৭:৪০ ও দুপুর ২:৪০ মিনিটে কোচবিহার থেকে এসি বাস ছাড়বে। শিলিগুড়ি থেকে প্রতিদিন সকাল ৮:৫০ মিনিটে ও বিকেল ৩:৫০ মিনিটে বাসটি ছাড়বে।

বর্তমানে এনবিএসটিসির তিনটি এসি বাস শিলিগুড়ি-কলকাতার মধ্যে চলাচল করে। অন্য আর কোনও রুটে এসি বাস চলাচল করে না। করোনার আগে কোচবিহার থেকে শিলিগুড়ি এসি বাস চলাচল করত।

এ ছাড়া অন্য কয়েকটি রুটেও এসি বাস চলত। তবে দীর্ঘদিন ধরে সেই পরিষেবা বন্ধ রয়েছে। এর অন্যতম কারণ নিগমের ন’টি এসি বাস খারাপ হয়ে রয়েছে। তার মধ্যে থেকেই তিনটি বাস সংস্কার করেছেন এনবিএসটিসির কর্তারা।

About Post Author