সময় কলকাতা ডেস্ক:- দক্ষিণ ২৪ পরগনার ফলতার বসবাদী এলাকায় এক পরিবার ঘুরতে গেলে বাড়ি ফাঁকা পেয়ে চুরি হয় নগদ টাকা ও সোনার গহনা মিলিয়ে প্রায় ৬ লক্ষ টাকার জিনিসপত্র। স্বাভাবিকভাবেই এই ঘটনার অভিযোগ জমা পরে ফলতা থানায়। এরপর, ঘটনার তদন্তে নামে ফলতা থানার পুলিশ। দ্রুত তদন্তেই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দুই অভিযুক্তের নাম আলি হোসেন মীর ও মিরাজ মীর।
জানা গেছে, পুলিশ চুরি যাওয়া ১০০ শতাংশ জিনিস উদ্ধার করেছে। এমনকি চুরি করা টাকার এক অংশ দিয়ে অভিযুক্তরা যে বাইক কিনেছিল, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
ডায়মন্ড হারবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, সম্প্রতি ফলতার বসবাদী এলাকার এক পরিবার ঘুরতে যাওয়ার আগে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। অভিযুক্তরা সেই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে চুরি করে। ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপে চুরির রহস্য উদঘাটন সম্ভব হয়েছে।
তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, বাড়ি ছেড়ে কোথাও গেলে তা সামাজিক মাধ্যমে প্রকাশ না করাই ভালো। পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তি ফিরেছে।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!