Home » মহেশতলায় প্রায় ৫ বছর পর রাস্তা ও ড্রেন তৈরির কাজ শুরু

মহেশতলায় প্রায় ৫ বছর পর রাস্তা ও ড্রেন তৈরির কাজ শুরু

সময় কলকাতা ডেস্ক:- মহেশতলা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সন্তোষপুর বাজার পাড়া, জমিদারদের বাড়ি থেকে জাফরদের বাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা। সেই রাস্তার দৈর্ঘ্য প্রায় ১৮০ মিটার। ড্রেন না থাকার কারণে রাস্তায় জমে হাঁটু সমান জল হত। ফলে চরম দুর্ভোগে পড়তে হত। স্থানীয়দের তরফে ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। ফলে বাধ্য হয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখায় ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে। তবে, অবশেষে, স্থানীয়দের দীর্ঘদিনের চাহিদা পূরণ করতে চলেছেন এলাকার কাউন্সিলর।

জানা গেছে, ভালো রাস্তা ও জল নিকাশির ব্যবস্থা হোক, ঠিক সেই মতোই প্রায় ৫ বছর পর মহেশতলা পৌরসভার উদ্যোগে কাউন্সিলর ফান্ড থেকে ১৭ লক্ষ ৫০ হাজার টাকার খরচে তৈরি হতে চলেছে ১৮০ মিটার ঢালাই রাস্তা ও ১৩০ মিটার ড্রেন।

জানা গেছে, এই কাজ শুরুর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভাশিস দাস, ওই ওয়ার্ডের কাউন্সিলর দীপিকা দত্ত, ডক্টর খোকন সেন সহ বিশিষ্ট ব্যক্তিগণ। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় অত্যন্ত খুশি স্থানীয়রা।

About Post Author