সময় কলকাতা ডেস্ক:- “নেশামুক্ত আকাশটা জুড়ে, প্রাণশক্তিরা ডানা মেলে ওড়ে”—এই বার্তাকে সামনে রেখেই বৃহস্পতিবার আলিপুর বডিগার্ড লাইন্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের অনুষ্ঠান। কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ সামাজিক উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মা এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা।
সমাজকে নেশামুক্ত রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে, চিকিৎসার বেশ কয়েকটি বিষয় সামনে রাখেন তাঁরা। নগরপাল মনোজ ভর্মা এবং মন্ত্রী শশী পাঁজার বক্তব্যে উঠে আসে, কিশোর-কিশোরীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার গুরুত্ব এবং পরিবার ও প্রশাসনের যৌথ ভূমিকা।
এছাড়া রাজ্যের মাদকাসক্ত জনসাধারণ যাতে এই ব্যাধি থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারেন, তার জন্য কলকাতা পুলিশ ও রাজ্য সরকারে একাধিক কর্মসূচির কথা তুলে ধরেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি