সময় কলকাতা ডেস্ক:- শনিবার নিউ টাউনের ধর্মতলা পাচুরিয়া এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ওই মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। এলাকার মানুষের দাবি, এর আগে ওই ব্যক্তিকে এলাকায় দেখা যায়নি।
অজ্ঞাতপরিচয় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। স্থানীয়দের সন্দেহ, মদ্যপ অবস্থায়, চুরি করার মতলবেই এলাকায় ঢুকেছিলেন ওই যুবক। ঠিক কীভাবে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছুদিন ধরেই এই এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটছিল। অজ্ঞাত পরিচয় ওই যুবক চুরি করতে এসেছিল কিনা সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সাইকেল-সহ কয়েকটি জিনিস উদ্ধার করেছে পোলেরহাট থানার পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি