Home » ফের যৌন হেনস্থার শিকার নাবালিকা! অভিযোগ দায়ের করায় নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে পরিবারকে

ফের যৌন হেনস্থার শিকার নাবালিকা! অভিযোগ দায়ের করায় নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে পরিবারকে

সময় কলকাতা ডেস্ক:- নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করলে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ-এর হুমকি সহ্য করতে হচ্ছে নির্যাতিতা নাবালিকার পরিবারকে। এমনই অভিযোগ হাবড়া দু’নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ-এর বিরুদ্ধে। ইতিমধ্যেই, ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসের দিকে ছাত্রীটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় দোকান থেকে জিনিস কিনতে গেলে, তাকে আটকে রেখে যৌন হেনস্থা করে অভিযুক্ত দোকানদার শফিক মন্ডল। এরপরে ওই নাবালিকা, পরিবারের সদস্যদের বিষয়টি জানালে সেই দিনই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্ত শফিক মন্ডলকে।

তারপর থেকেই নাবালিকার পরিবারকে হুমকি দিতে শুরু করে হাবরা ২ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ প্রবীর মজুমদার। নাবালিকার পরিবারের দাবি, তাদের পরিবারের সদস্যরা দিনের পর দিন নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফলে, সঠিক বিচার পেতে মুখ্যমন্ত্রী সহ একাধিক জায়গায় লিখিত অভিযোগও জানিয়েছেন তারা।

যদিও বা এ প্রসঙ্গে প্রবীরবাবুর দাবি, সম্পূর্ণ মিথ্যা কালিমালিপ্ত করতে তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে। নির্যাতিতা পরিবারের পাশে সর্বদা তিনি রয়েছেন। ওই এলাকার তার জনপ্রতিনিধি ভাবমূর্তি ভালো রয়েছে। স্থানীয় মানুষের কাছে, সেই ভাবমূর্তিতে কালিমালিপ্ত করতে তার বিরুদ্ধে এহেন অভিযোগ আনা হয়েছে। যদি এই অভিযোগের প্রমাণ হয়। তবে আইনি সাজা যা হবে সমস্তটাই মাথা পেতে নেবেন বলে দাবি করেন তিনি। ঘটনাটিকে ঘিরে শাসক দলকে একযোগে আক্রমণ করেছে বিরোধীদলগুলি।

About Post Author