সময় কলকাতা ডেস্ক:- কসবায় ধর্ষণকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ একাধিক নেতা ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য চার সদস্যের প্রতিনিধি দল গঠনের নির্দেশ দেন।
সত্যপাল সিং বলেন, “বাংলায় আজকের দিনে কলেজ, হাসপাতাল, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানও অপরাধমুক্ত নয়। নির্যাতিতার জন্য সুবিচার হবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে।”
কসবা কলেজের ঘটনা নিয়ে বিরোধী দলগুলি যখন সরব, তখন শাসক দল তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে রাজনীতিকরণের অভিযোগ তুলেছে। তৃণমূলের তরফে বলা হয়েছে, “বিজেপি এই ঘটনাকে ইস্যু করে বাংলায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আইন তার নিজের পথে চলবে।”


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?