সময় কলকাতা ডেস্ক:- সরকারি আধিকারিকের উপর হামলা ডেবরার বিধায়কের। চাঞ্চল্যকর সেই দৃশ্য ধরা পড়লো সিসিটিভি ক্যামেরায়। ফের প্রশ্নের মুখে তৃণমূল নেতাদের অনিয়ন্ত্রিত দাপট। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দাদাগিরি ছবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, টুইটের মাধ্যমে প্রকাশ্যে আনলেন। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক।
শুভেন্দু অধিকারীর টুইটে পোস্ট করা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দেবরা তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির শহর রেজিস্টার প্রলয় চক্রবর্তীর উপর প্রকাশ্যে শারীরিক হামলা চালাচ্ছেন। টুইটের মাধ্যমে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন হুমায়ুন কবির পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে প্রলয় বাবুর নিজের অফিসে ঢুকে লাথি মেরেছেন এবং ঘুষি মেরেছেন। লাগাতার হুমকি দেয়া হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রলয় বাবুকে নিজের অফিস ছেড়ে পালিয়ে বাঁচতে হয়েছে।
শুভেন্দু অধিকারীর অভিযোগ এটি কেবল একজন ব্যক্তির উপর আক্রমণ নয় পাশাপাশি প্রশাসনিক কাঠামোর মর্যাদার উপরেও সরাসরি আক্রমণ। একদিকে এই ঘটনা নিয়ে যখন সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক তখন অন্যদিকে কিছুদিন আগে ঘটে যাওয়া প্রবীণ সিপিএম নেতা অনিল দাসকে প্রকাশ্য রাস্তায় জুতোপেটা করেছিলেন যে তৃণমূল নেত্রী বেবি কোলে, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের সেই তৃণমূল নেত্রীকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। বরাবরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন দলের কোন নেতাকর্মীর গুন্ডামি এবং দাদাগিরিকে প্রশ্রয় দেওয়া হবে না। এমন ঘটনা ঘটলে কঠিন শাস্তি দেওয়া হবে। কার্যত সেই বক্তব্যকেই মান্যতা দিয়ে সোমবার বেবি কোলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল তৃণমূল কংগ্রেস।


More Stories
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ