Home » জয় দিয়ে যাত্রা শুরু, রাজশাহীকে চার গোল ইস্টবেঙ্গলের

জয় দিয়ে যাত্রা শুরু, রাজশাহীকে চার গোল ইস্টবেঙ্গলের

Oplus_131072

সময় কলকাতা, ১৭ অগাস্ট : আন্তর্জাতিক ফুটবলে গৌরব আনার কাজ করে চলেছে ইস্টবেঙ্গল।ছেলেদের পথে হাঁটল মেয়েরাও । এই মরশুমে এফসি চ্যাম্পিয়ন্স লিগের  প্রাথমিক পর্বে   জয় দিয়ে যাত্রা শুরু করল লাল হলুদের মেয়েরা। বাংলাদেশের রাজশাহী স্টার্স এফসিকে নাস্তানাবুদ করে এক-গন্ডা গোল দিল ইস্টবেঙ্গল। এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের রাজশাহী স্টারস এফসিকে ৪-০ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল।

সোমবার মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে অলিভিয়া আনোকি দুটি এবং অষ্টম ওঁরাও ও সৌম্য গুগুলোথ একটি করে গোল করেন।ম্যাচের রাশ বরাবরই ইস্টবেঙ্গলের হাতে ছিল।৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন অলিভিয়া। ২৬ মিনিটে দ্বিতীয় গোল করেন অষ্টম ওঁরাও। ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করেন অলিভিয়া। ৭২ মিনিটে চতুর্থ ও শেষ গোলটি করেন সৌম্য গুগুলোথ। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার।।

About Post Author