সময় কলকাতা ডেস্ক:- পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি। তারই প্রতিবাদে মঙ্গলবার অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ডালখোলা। অভিযুক্তের দোকান ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডালখোলা থানার পুলিশ। পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।
ইসলামপুর পুলিশ জেলার সুপার জবি থমাস জানিয়েছেন, ‘পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তার ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। আইন মেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ, ডালখোলারই একটি স্কুলে পড়াশোনা করে ওই ছাত্রী। সেই স্কুলেই অস্থায়ী ক্লার্ক হিসেবে কাজ করে অভিযুক্ত। এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। স্কুলের একাধিক ছাত্রীর সঙ্গেই তিনি নোংরা ব্যবহার আগেও করেছে বলে অভিযোগ।
বাকিরা লোকলজ্জার ভয়ে প্রকাশ্যে কিছু বলতে না পারলেও এই ছাত্রীর পরিবার এবং পাড়ার লোকেরা এ বার রুখে দাঁড়ান। কেন দিনের পর দিন স্কুলের ভিতরে এই ঘটনা ঘটবে, জবাব চান তাঁরা। স্কুলে ঢুকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্কুলের সামনে ওই ক্লার্কের যে গুমটি দোকান ছিল, তাতে আগুন ধরিয়ে দেন এলাকাবাসীরা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেন এলাকার লোকজন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি