সময় কলকাতা ডেস্ক:- রাজ্যে শিক্ষাঙ্গণে একের পর এক ধর্ষণের ঘটনা। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে চলছে জোর কাটাছেঁড়া। প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার পরিচালিত কলেজের নিরাপত্তা ব্যবস্থাও। প্রশ্ন উঠছে, কীভাবে এক তরুণী বয়েজ হস্টেলে ঢুকলেন? কেন নিরাপত্তারক্ষীরা আগেই বাধা দিলেন না? অভিযুক্ত যুবক পরমানন্দ কি তবে প্রভাবশালী? সে কারণেই তরুণীকে বয়েজ হস্টেলে ঢোকার পথে বাধা দেওয়া হয়নি? সমস্ত প্রশ্নের উত্তর এখনও অধরা। পুলিশ আপাতত নির্যাতিতার বয়ান এবং তাঁর মেডিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে তদন্ত করছে। ধৃত যুবককেও দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ।
এসবের মাঝেই আবার সকাল সকাল জোকার ঘটনায় মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রীতিমতো দায় ঝেড়ে ফেলে সাফ বলেন, কেন্দ্রের অধীনে হলেও আইন-শৃঙ্খলা রাজ্যের অধীনে।
দিল্লি থেকে কলকাতায় ফিরেই জোকার ঘটনায় মুখ খোলেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তোপ দাগেন মুখ্যমন্ত্রীকে।
এক এক করে সরব হয় বাম-কংগ্রেসও। একযোগে তোপ দাগে রাজ্য প্রশাসনকে, রাজ্যের শাসকদলকে।
এসবের মাঝেই আবার চাঞ্চল্যকর বয়ান দিয়েছেন নির্যাতিতার বাবা। ধর্ষণই নাকি হয়নি! ধোঁয়াশা তৈরি হয়েছে সেই বয়ানে। সেই প্রসঙ্গ তুলেই বিরোধীদের আক্রমণের জবাব দিতে মুখ খোলে বাংলার শাসকদল তৃণমূল।
এসবের মাঝেই নজরে আসল বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য। আরজি কর কিংবা কসবা ল কলেজের ঘটনার সঙ্গে জোকার ঘটনায় মৌলিক পার্থক্য খুঁজে বের করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বাবার বক্তব্য টেনে এনে যুক্তি দিলেন। ঢোক গিললেন খানিকটা। প্রশ্ন উঠছে, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান বলেই কি খানিকটা থেমে যেতে বললেন শমীক ভট্টাচার্য ?
রাজনৈতিক তর্জা চলছেই। এসবের মাঝেই নির্যাতিতার বাবার মন্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশি তদন্ত জারি রয়েছে। ঘটনার মূল পর্যন্ত যেতে মরিয়া তদন্তকারীরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?