Home » মধ্যমগ্রামে মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত্যু ২ জনের; সিভিক-পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ

মধ্যমগ্রামে মর্মান্তিক পথ দুর্ঘটনা, দুর্ঘটনায় মৃত্যু ২ জনের; সিভিক-পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ

সময় কলকাতা ডেস্ক:- সপ্তাহের শুরুতেই ঘটে গেল অঘটন। সাত সকালে মধ্যমগ্রামে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ২ জনের। জানা গিয়েছে, সোমবার ভোর প্রায় সাড়ে ৪ টে নাগাদ মধ্যমগ্রাম নজরুল সরণীর রাস্তা পারাপার করার সময় পিকআপ ভ্যান ধাক্কা মারে একটি বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। আহত হন আরেকজন, তবে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি।

স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও কোনও কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ আধিকারিক এগিয়ে আসেননি। এরপরই ক্ষুব্ধ জনতা ট্রাফিক বুথে ভাঙচুর চালায়। দীর্ঘক্ষণ অবরোধ করা হয় ১২ নম্বর জাতীয় সড়ক। সপ্তাহের শুরুতেই তুমুল উত্তেজনা।

About Post Author