Home » দু দুটো মোবাইল চুরি গেল তৃণামূল বিধায়কের!

দু দুটো মোবাইল চুরি গেল তৃণামূল বিধায়কের!

সময় কলকাতা ডেস্ক:- ভাবুন তো দূরপাল্লার ট্রেনে যাত্রা করতে করতে টয়লেটে গেলে টয়লেট থেকে ফিরে এসে যদি দেখা যায় নিজের দু দুটো মোবাইল ফোন গায়েব তখন ঠিক কেমনটা লাগে?

এরকমই ঘটনা ঘটল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়-এর সাথে। তৃণমূলের শহীদ দিবস পালনে দলের অন্যান নেতা কর্মী সমর্থকদের মত ২১ জুলাই তিনিও এসেছিলেন কলকাতার ধর্মতলায়। ধর্মতলা থেকে জলপাইগুড়ি ফেরার পথেই ঘটে এই বিপত্তি।

জানা গেছে, শহীদ দিবস সেরে দার্জিলিং মেলের ট্রেনের ফার্স্ট ক্লাস কুপে ফিরছিলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক। শৌচকর্ম করতে টয়লেট ঢুকলে কিছুক্ষন পর ফিরতেই নিজের মোবাইল ফোন গায়েব।

এরপর প্রথম শ্রেণির এসি কামরায় যেখানে অ্যাটেনডেন্ট থাকে সেখানে কী করে এমন ঘটনা ঘটে? প্রশ্ন তুলছেন খগেশ্বর।

শিয়ালদহ থেকে রাত ১০:১৫-এ ছাড়া হলদিবাড়ি দার্জিলিং মেলে ফার্স্ট ক্লাস কুপে যাত্রা করছিলেন তিনি। ট্রেন যাত্রা স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ শৌচালয়ে যাওয়ার পরেই বিপত্তি! ফিরে এসে দেখেন, তাঁর কুপে রাখা একটি আইফোন আরেকটি স্যামসুং এর মোবাইল ফোন উধাও।

বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যে চুরি গেল তাঁর দু’টি মোবাইল ফোন। ঘটনার পর তৎক্ষণাৎ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে জিআরপিএফ-এর দফতরে যান বিধায়ক। তিনি অভিযোগ দায়ের করেন এবং ঘটনার তদন্তের দাবি জানান।

খগেশ্বর বলেন, “আমি একজন বিধায়ক হয়ে রেলের প্রথম সারির কামরায় বসেও যদি নিরাপদ না থাকি, তা হলে সাধারণ যাত্রীরা কীভাবে ভরসা করবেন? রেলের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। নজরদারি আরও বাড়ানো উচিত।”

About Post Author