সময় কলকাতা ডেস্ক:- ভিনরাজ্যে বাঙালিকে হেনস্থা এবং বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে ‘ভাষা আন্দোলন’-এর ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যার সূচনা হবে আজ বোলপুর থেকে। রবিবার বিকেলেই সেখানে পৌঁছে গিয়েছেন তিনি।
তবে এর পাশাপাশি জেলায় আরও কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার দুপুর ১টায় শুরু হয়েছে প্রশাসনিক বৈঠক। তার ঠিক এক ঘণ্টা পর, দুপুর ২ টোয় লজ মোড় থেকে শুরু হবে মিছিল। শান্তিনিকেতন রোড হয়ে মিছিল যাবে চৌরাস্তা পার করে শ্রীনিকেতন রোড ধরে জামবুনি বাসস্ট্যান্ডে। যেখানে নিজের বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। মূল বক্তব্য একটাই, বাংলা ভাষা ও সংস্কৃতির উপর আঘাত মেনে নেওয়া হবে না।
প্রসঙ্গত, ভিন রাজ্যে পশ্চিমবঙ্গীয় বাঙালিরা বাংলা ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ। যার ফলে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তথা তৃনমুলের তরফে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ এর বিরুদ্ধে। তাকে কেন্দ্র করেই আজ বোলপুরে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি।


More Stories
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর