সময় কলকাতা ডেস্ক:- ‘দুয়ারে সরকার’-এর পরে এবার ‘‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। সরকারি পরিষেবা এবার আরও তৃণমূল স্তরে, ছাব্বিশের আগে নয়া প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা আরও তৃণমূল ও প্রান্তিক স্তরে পৌঁছে দিতে নতুন প্রকল্পে চালু হচ্ছে, তার নাম ‘আমাদের পাড়া, আমাদের সমাধান।’ রাজ্য সরকারের এই নতুন কর্মসূচি শুরু ২ আগস্ট।
স্থানীয় স্তরে নাগরিক সমস্যার সরাসরি সমাধান করতে এবার বুথ স্তর পর্যন্ত পৌঁছে যাবে প্রশাসন। গত সপ্তাহেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব মনোজ পন্থ রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করে এই কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেন। মুখ্যমন্ত্রীর কথায়, মানুষ যেন সরকারি দফতরে না ছুটে, বরং পরিষেবা পাড়াতেই পৌঁছে যায়, সেটাই রাজ্য সরকারের লক্ষ্য।
রাজ্যের ঘোষণা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ৮০ হাজার বুথে চালু হচ্ছে এই প্রকল্প। প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ, মোট বরাদ্দ ৮ হাজার কোটি টাকা। এই কর্মসূচিতে রাজ্যের বুথে বুথে কী কী কাজ হবে, শুক্রবার নবান্নের তরফে সেই তালিকা প্রকাশ করা হল। সেই তালিকা অনুযায়ী, বুথ স্তরে এই ১৪টি বিষয়ে কাজ করা হবে:
১. ড্রেন, নিকাশি ব্যবস্থা, কালভার্ট নির্মাণ ও সংস্কার
২. জলের সংযোগ ও সরবরাহ
৩. রাস্তায় আলো
৪. বাজার এলাকায় শৌচাগার নির্মাণ
৫. অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ, পাঁচিল, পানীয় জল ব্যবস্থা
৬. প্রাথমিক বিদ্যালয়ের রঙ, বেঞ্চ, শৌচাগার সংস্কার
৭. পুকুর সংস্কার, ঘাট বাঁধানো
৮. বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন
৯. বাজার এলাকার ড্রেন, দোকান মেরামতি
১০. কমিউনিটি সেন্টার ও পাড়ার ছাউনি নির্মাণ
১১. বাসস্টপ, অটো/রিকশা স্ট্যান্ড, ফুটপাত, অ্যাম্বুল্যান্স পরিষেবা
১২. পার্কে বেঞ্চ বসানো, বৃক্ষরোপণ
১৩. বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সমস্যা সমাধান
১৪. রাস্তা নির্মাণ ও মেরামতি


More Stories
নেপো কিড নই, আবার দেখা হবে – সাসপেন্ড হয়ে আর কী বললেন ঋজু দত্ত
শুভেন্দু মুখ্যমন্ত্রী , আর কী ঘোষণা অমিত শাহের?
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?