সময় কলকাতা ডেস্ক:- ফের অগ্নিকাণ্ড শহর কলকাতায়। বন্ডেল রোডের দে’জ মেডিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই বেশি যে দমকলকর্মীরা এখনও আগুনের উৎসস্থলের কাছে পৌঁছাতে পারেননি। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সূত্রের খবর মারফত জানা গেছে যে, কারখানায় প্রচুর রাসায়নিক মজুত রয়েছে। ফলে আগুন বেড়েই যাচ্ছে এবং ধোঁয়ার পরিমাণও বাড়ছে।
জানা গেছে, কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে ইতিমধ্যেই। দমকল কর্মীরা মই দিয়ে কারখানার একটি অংশের ছাদে যাওয়ার চেষ্টা করছেন। ঠিক কোন জায়গায় আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
সরকার গঠন : রাজ্যপালের কাছে জমা পড়ল গেজেট নোটিফিকেশন
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?