Home » “আমাদের পাড়া, আমাদের সমাধান”, মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পের কর্মসূচি শুরু হল জেলায় জেলায়

“আমাদের পাড়া, আমাদের সমাধান”, মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পের কর্মসূচি শুরু হল জেলায় জেলায়

সময় কোলকায়তা ডেস্ক:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি “আমাদের পাড়া, আমাদের সমাধান” শুরু হল জেলায় জেলায়।

কর্মসূচির শুরুতেই বারাসাত ইন্দ্রপ্রস্থ ৩১ নং ও নপাড়া সৃজনী ১২ নং এই দুটো জায়গাতে প্রাথমিকভাবে সাধারণ মানুষের সমস্যার কথা শোনার জন্য ক্যাম্প তৈরি করল বারাসাত পৌরসভা।

জানা গেছে, এই দুটি ওয়ার্ডই বিরোধীদের। ওয়ার্ডের বুথের মানুষ আসছেন তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরছেন। চেয়ারম্যান কাউন্সিলরদের কাছে পেয়ে তারা তাদের রাস্তা, বিদ্যুৎ, জমা জল যন্ত্রণার কথা তুলে ধরছেন। এবং সমাধান চাইছেন।

বারাসাত পুর-প্রধান অশনি মুখোপাধ্যায় সমস্যা শুনে বলেন এই সমস্যাগুলি সমাধানের জন্য আমরা সমস্যার লিস্ট তৈরি করে তারপর সমাধানে হাত দেব।

এদিকে, শনিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের মালঙ্গপাড়ায়ও শুরু হয়েছে “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হওয়া এই প্রকল্পের সূচনা হয় স্বরূপনগর গ্রাম পঞ্চায়েতের মালঙ্গপাড়া এফপি স্কুল প্রাঙ্গণে। এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন স্বরূপনগরের বিধায়ক বিনা মন্ডল।

প্রসঙ্গত, এই প্রকল্পের মাধ্যমে সরাসরি পাড়ায় পাড়ায় পৌঁছে স্থানীয় সমস্যা, অভাব-অভিযোগ শোনা ও দ্রুত সমাধানের চেষ্টা করা হবে এমনটাই জানানো হয় প্রশাসনের তরফে। জনগণের কাছে প্রশাসনকে আরও সহজলভ্য ও স্বচ্ছ করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানান, সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

About Post Author