Home » ফের শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ছাত্রীর। এবার মালদায়!

ফের শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ছাত্রীর। এবার মালদায়!

সময় কলকাতা ডেস্ক:- ফের রাজ্যে শ্লীলতাহানির অভিযোগ। এবারে ঘটনাটি ঘটেছে মালদার পশ্চিম নারায়নপুরের উচ্চ বিদ্যালয়ে। ছাত্রীদের অভিযোগ, বাংলা বিভাগের শিক্ষক অমিত রজক দীর্ঘদিন ধরেই তাদের গায়ে অশালীনভাবে হাত দিচ্ছেন, আবার কখনও আপত্তিকর মন্তব্য করছেন। বিষয়টি প্রথমে স্কুলের প্রধান শিক্ষককে জানানো হয়। পরে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ভুতনি থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

এই ঘটনার জেরে স্কুল পরিচালনা সমিতির জরুরি বৈঠক বসে। ওই শিক্ষককে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মজুমদার। দ্রুত জবাব তলব করা হয়েছে অভিযুক্তের কাছ থেকে। অন্যদিকে, অভিযুক্ত শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

About Post Author