সময় কলকাতা ডেস্ক:- বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানে দিল্লি পুলিশের বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে এই ইস্যুতে মুখ খুললেন তিনি। বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের আয়োজন করা হয়েছিল। দিল্লি পুলিশ বর্বরের মতো মহিলা সাংসদদের চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছে।
এরপরই হুঁশিয়ারি দিয়ে বললেন, এভাবে তাঁদের দমিয়ে রাখা যাবে না। পাশাপাশি প্রয়োজনে ফের কমিশন ঘেরাওয়ের ডাক দিলেন তিনি।
একইসাথে তিনি বলেন, বাংলায় ভোটার তালিকায় সংশোধনে আপত্তি নেই। তবে নির্বাচন কমিশনকে বড় শর্ত দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাফ বললেন, যদি মেনে নেওয়া হয় যে ভোটার তালিকায় কারচুপি হয়েছে, তাহলে প্রথম পদক্ষেপ হওয়া উচিত, তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। কারণ, তাঁর নেতৃত্বেই ২০২৪ সালে লোকসভা ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার তৈরি হয়েছে, যা অবৈধ বলে গণ্য হওয়া উচিত।
সাফ বললেন, প্রধানমন্ত্রী সহ সকলেই পদত্যাগ করুক। তাহলেই এসআইআরকে স্বাগত জানাবে সারা দেশের মানুষ।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?