Home » বাংলাদেশি তকমা, নির্যাতনের শিকার! অবশেষে বাড়ি ফিরলেন বাংলার যুবক

বাংলাদেশি তকমা, নির্যাতনের শিকার! অবশেষে বাড়ি ফিরলেন বাংলার যুবক

সময় কলকাতা ডেস্ক:- ফের ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক নির্যাতনকে কেন্দ্র করে বিতর্ক। এবারের ঘটনা, রাজস্থানে। পশ্চিমবঙ্গের মালদা জেলার এক যুবক রোজগারের খোঁজে রাজস্থানে গিয়ে নির্যাতনের শিকার হন। এবং তা ঘিরেই শুরু হয় বিতর্ক।

জানা গেছে, ওই যুবক মালদার জামালপুর সংলগ্ন এলাকার বাসিন্দা। নাম আমির শেখ।

সূত্রের খবর, বাংলাদেশি সন্দেহে রাজস্থান পুলিশ তাঁকে আটক করে রেখেছিল। নাগরিকত্বের সমস্ত বৈধ নথি দেখিয়েও রেহাই পাইনি সে। দীর্ঘ দুই মাস ডিটেনশন ক্যাম্পে কাটানোর পর, তাঁকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেয় রাজস্থান পুলিশ।

বাংলাদেশে পৌঁছে স্থানীয় এক যুবকের মোবাইলের মাধ্যমে, তার ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অবশেষে ২০ দিন পর, বাংলাদেশি সীমান্তরক্ষীরা, ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে তাঁকে বিএসএফের হাতে তুলে দেয়। বুধবার সন্ধ্যায় বসিরহাট থানায় প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর, পরিবারের হাতে তুলে দেওয়া হয় আমিরকে।

আমিরের পরিবারের অভিযোগ, বাংলা ভাষা বলার জন্যই ভারতীয় নাগরিক, বাংলাদেশি তকমা পেয়েছে এবং নির্যাতনের শিকার হতে হয়েছে। একের পর এক পরিযায়ী শ্রমিক হেনস্তা হয়ে চলেছে। এর জেরে আরও একবার তুঙ্গে রাজনৈতিক তরজা।

About Post Author