সময় কলকাতা ডেস্ক:- সকাল সকাল ভয়াবহ দুর্ঘটনা। সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায়, মৃত্যু হয়েছে দুই যাত্রীর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালি রোডের রামপুর সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, ধামাখালি থেকে সড়বেড়িয়ার দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। ঠিক সেই সময়, উল্টো দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান, দুই টোটো যাত্রী। গুরুতর আহত অবস্থায় তথা আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে ভর্তি করা হয়েছে ক্যানিং হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়েই, ঘটনাস্থলে পৌঁছায় সন্দেশখালি থানার বিশাল পুলিশ-বাহিনী।
ইতিমধ্যে, মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, বসিরহাট জেলা হাসপাতালে। হঠাৎ এই মর্মান্তিক ঘটনার জেরে, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি