সময় কলকাতা ডেস্ক:- বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে আগেই সরব হয়েছে তৃণমূল৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এনিয়ে আন্দোলনে নেমেছেন তৃণমূল স্তরের নেতা থেকে বিধায়ক, সাংসদ কিংবা মন্ত্রীরা। রাজনৈতিক মহলেও উঠেছে ঝড়। আসন্ন বিধানসভা নির্বাচনে এই ইস্যু যে বড় ছাপ রাখতে চলেছে, তা কার্যত স্পষ্ট। বাংলার পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে এলে তাঁদের পাশে দাঁড়ানোর কথা বলছে সরকার। চালু হচ্ছে শ্রমশ্রী।
এসবের মাঝেই এবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়ে সরব, তাঁদের ফিরে আসার কথা বলছেন, তখন কেন এখানকার মানুষ পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে কাজে যাচ্ছেন তা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস!
এ রাজ্যে কাজ না থাকা এবং কম মজুরি, কোনও সামাজিক সুরক্ষা না থাকার কথা জানিয়ে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন রাজ্যপাল বোস! সূত্রের খবর, রাজ্যপাল সাতটি সুপারিশ করেছেন। প্রায় আট পাতার সুপারিশ। বাংলার গ্রামাঞ্চলে কাজের অভাব এবং মজুরি কম।
একইসাথে উল্লেখ করছেন, এখানের পরিসংখ্যান অনুযায়ী ২১ লাখের বেশি পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে। সোমবারই ‘শ্রমশ্রী’ প্রকল্পের কথা ঘোষণা করে মমতা সাফ জানিয়েছিলেন, মন্ত্রিসভাতেই এই নতুন প্রকল্প পাশ হয়েছে। কোনও বাংলার কোনও পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য ছেড়ে বাংলায় এসে থাকতে চাইলে তাঁদের আর্থিক সাহায্য করবে সরকার। এককালীন দেওয়া হবে ৫ হাজার টাকা। পরে মাসে মাসে ৫ হাজার দেওয়া হবে। স্বাস্থ্যসাথী সহ অন্যান্য সুযোগ মিলবে।
এসবের মাঝেই পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল। এ রাজ্যে কাজ না থাকা এবং কম মজুরি, কোনও সামাজিক সুরক্ষা না থাকার কথা জানিয়ে কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে চিঠি বোসের!


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের