সময় কলকাতা ডেস্ক:- বুধবার ২০ আগস্ট, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২ তম জন্মবার্ষিকী। তার জন্মজয়ন্তী দিনটিকে উপলক্ষ্য করে কংগ্রেসের তরফে, পশ্চিমবঙ্গে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে জায়গায় জায়গায় কংগ্রেসের তরফে রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদান করে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি লেডি ডাফরিন হাসপাতালের সামনে মহিলাদের হাতে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়, যাতে “মুক্তধারা” উদ্যোগ আরও একধাপ এগিয়ে যেতে পারে।
এই অনুষ্ঠানের মাধ্যমে কংগ্রেস, রাজীব গান্ধীর ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে। তবে, বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে এদিন কংগ্রেস নেতারা, তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত, বিষয়টি নিয়ে আরও অভিযোগ তোলেন তাঁরা।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্রিমিনাল কেস এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি অধীরের
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?