সময় কলকাতা ডেস্ক:- ফের শহরের বুকে উত্তেজনার আবহ। বুধবার সকালে কনস্টিটিউশন প্রটেকশন ফোরামের পক্ষ থেকে এক কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়েই স্টেটসম্যান অফিসের সামনে বিপুল সংখ্যক সমর্থকের জমায়েত হয়। ধর্না দেওয়ার উদ্দেশ্যে, সেখান থেকে মিছিল এগোতে থাকে লেনিন মূর্তির পাদদেশে। কিন্তু মিছিল এগোতেই, পুলিশ বাধা দেয় তাদের। এর জেরে শুরু হয় প্রবল ধস্তাধস্তি। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ, কয়েকজন নেতাকে আটক করেছে পুলিশ। তাঁদেরকে প্রিজন ভ্যানে তুলে সরাসরি লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।
ইতিমধ্যে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তরজা। এ বিষয়ে বিরোধীদের অভিযোগ, মূলত সরকার বিরোধী আন্দোলন দমন করতেই, পুলিশের শক্তি প্রয়োগ করা হয়েছে। অপরদিকে শাসকদলের বক্তব্য, বিনা অনুমতিতে রাস্তায় নামার চেষ্টা করলে, আইনশৃঙ্খলার স্বার্থে পুলিশ তো হস্তক্ষেপ করবেই। স্বভাবতই, এই ঘটনাকে কেন্দ্র করে, আরও একবার রাজ্য রাজনীতিতে নতুন করে পারদ চড়ছে।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের