Home » ন্যায্য দাবিতে ফের পথে আশা কর্মীরা; মুখ্যমন্ত্রীর দোরগোড়ায় ডেপুটেশন জমা!

ন্যায্য দাবিতে ফের পথে আশা কর্মীরা; মুখ্যমন্ত্রীর দোরগোড়ায় ডেপুটেশন জমা!

সময় কলকাতা ডেস্ক:- ন্যায্য দাবির স্বপক্ষে ফের আন্দোলনে সরব রাজ্যের আশা কর্মীরা। শুক্রবার দুপুরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন তারা।

জানা গিয়েছে, বেতন বৃদ্ধি, চাকরির স্থায়িত্ব এবং অন্যান্য সুবিধার দাবিতে মূলত এই কর্মসূচি। ডেপুটেশন জমা দেওয়ার আগে, ধর্মতলায় বিক্ষোভ দেখিয়েছেন আশা কর্মীরা। অনেকের হাতেই রয়েছে ব্যানার ও প্ল্যাকার্ড।

এদিকে, বিক্ষোভ বাড়তে থাকায় এলাকাজুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

ইতিমধ্যে গোটা রাস্তা ঘিরে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে। এর জেরে প্রভাব পড়েছে যান চলাচলেও।

তবে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রশাসনের তৎপরতায়। এই ঘটনার জেরে, রাজনৈতিক মহলেও তুঙ্গে তরজা। আগামী দিনে তাদের আন্দোলন কতদূর গড়ায়, এখন নজর সেদিকেই।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট এই কর্মসূচির ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ও পশ্চিমবঙ্গের পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। তারা গ্রাম ও শহরের আশা কর্মীদের সরকারি স্বীকৃতি, বেতন বৃদ্ধি সরকারি ছুটি সহ বিভিন্ন দাবি জানিয়ে আজ ২২ আগস্ট মুখ্যমন্ত্রী বাসভবন অভিযান ও ডেপুটেশনের ডাক দিয়েছে।

About Post Author