সময় কলকাতা ডেস্ক:- ট্র্যাফিক সচেতনতা বাড়াতে নয়া উদ্যোগ কলকাতা পুলিশের। এবার এক বাস তৈরি করা হয়েছে। যার ভিতরে রয়েছে সচেতনতার বার্তা। মূলত স্কুল পড়ুয়া ও যাত্রীদের সচেতন করতেই এই উদ্যোগ। বাসের ভিতরে রয়েছে ডামি ট্রাফিক পুলিশ, সাথে সিগন্যাল, রাস্তা পারাপারের নিয়ম সহ একাধিক নির্দেশনা।
এর আগেও সেফ ড্রাইভ সেভ লাইফ এর মাধ্যমে ক্যাম্পেইন চালানো হতো। এবার ফের নতুন উদ্যোগ নিল কলকাতা পুলিশ। কলকাতার ডিসি ট্রাফিক এর পক্ষ থেকে এই নয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার ফ্ল্যাগ হোস্টিং এর মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা।
তিনি এ বিষয়ে জানিয়েছেন, যেভাবে সাইবার ভেকেল বিভিন্ন সোসাইটি ও স্কুলে গিয়ে সেখানকার অধিবাসী এবং জনসাধারণকে সচেতন করছে ঠিক একইভাবে এই ট্রাফিক অ্যাওয়ারনেস বাস মানুষকে ট্রাফিক নিয়ম এবং অ্যাক্সিডেন্ট রুখতে সচেতন করে তুলবে।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর