সময় কলকাতা ডেস্ক:- রাজ্যে আরও একবার শিরোনামে নাবালিকা নির্যাতনের অভিযোগ। এবার এমনই এক চাঞ্চল্যকর ঘটনার খবর উঠে এল উত্তর ২৪ পরগনার কদম্বগাছি থেকে। অভিযোগ, দীর্ঘদিন ধরে জোরপূর্বক একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এক নাবালিকা। আর সেই নির্যাতনের জেরেই জন্ম হয়েছে এক শিশুর। অভিযোগের তীর প্রভাবশালী তৃণমূল নেতার ভাইপো ইমরান মোল্লার দিকে।
ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে, অভিযুক্তের বিরুদ্ধে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে, কঠোরতম শাস্তি দেওয়া হোক তাকে।
তবে, এ বিষয়ে অভিযুক্ত ইমরান মোল্লার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর উপপ্রধান হাসিবুল আজাদও নীরব রয়েছেন।
এখন প্রশ্ন উঠছে, শাসকদলের প্রভাবশালীর নাম জড়িত থাকার কারণে কি, ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে?


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির