Home » হাওড়ার লিলুয়ায় বচসার জেরে রক্তাক্ত খুন!

হাওড়ার লিলুয়ায় বচসার জেরে রক্তাক্ত খুন!

সময় কলকাতা ডেস্ক:- একেবারে নৃশংস ঘটনা। ফের রক্তাক্ত খুনের খবর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার লিলুয়াতে। সেখানে তখন গণেশ পূজো উপলক্ষে খাওয়া-দাওয়া চলছিল। ঠিক সেই সময় অভিযুক্ত অমিত রায়চৌধুরীর সাথে মৃত যুবকে সৌভিক দত্তের তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, অমিত হঠাৎই ছুরির কোপ দিয়ে আহত করে সৌভিককে। এমনকি গলার নলি পর্যন্ত কেটে দেওয়া হয় তার। এর জেরে গুরুতর জখম হয় যুবক। তৎক্ষণাৎ ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ।

ইতিমধ্যে অভিযুক্ত অমিত রায়চৌধুরীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে রক্তমাখা ছুরিও। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করা হবে। এই মর্মান্তিক ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

About Post Author