সময় কলকাতা ডেস্ক:- শনিবারই প্রকাশিত হবে ‘দাগি’ প্রার্থীদের তালিকা। সুপ্রিম কোর্টে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ সালের নিয়োগ দুর্নীতি মামলায় বাতিল হয়েছে ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক পদ। প্রায় শূন্য হয়ে গিয়েছে পুরো প্যানেল।
এখন আদালতের কড়া বার্তা, শনিবারই প্রকাশ করতে হবে ‘দাগি’দের তালিকা। আর সেপ্টেম্বরে নির্ধারিত তারিখে পরীক্ষা হবেই। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যেই নতুন করে পরীক্ষা নিতে হবে। সেই মতো ৭ এবং ১৪ সেপ্টেম্বর পরীক্ষার দিন ঘোষণা করেছে কমিশন।
ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াও শেষ হয়েছে। তবে এখানেই শুরু নতুন বিতর্কের।
যোগ্য প্রার্থীদের দাবি, যখন অযোগ্যরা চিহ্নিত, তবে তাঁদের কেন আবার পরীক্ষা দিতে হবে? শুক্রবার ফের আদালতের কাঠগড়ায় ওঠে সেই দাবি।
কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, পরীক্ষা অনিবার্য। কেবল সফল প্রার্থীরাই নিয়োগের সুযোগ পাবেন।
এসএসসি-র পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আবেদন করেও, অনেক অযোগ্য প্রার্থীরা অ্যাডমিট পাননি। তবে পুনঃপরীক্ষার বিরোধিতায় এখনও সরব বহু চাকরিহীনরা। প্রথম থেকেই তাঁরা নতুন পরীক্ষার বিরুদ্ধে। অনেকেই ফর্ম ফিলআপই করেননি। ফলে অনিশ্চয়তার আঁধারে রয়ে গিয়েছে হাজার হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
২৮ বছর পরে কংগ্রেসে কি ফিরবেন মমতা?
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার