সময় কলকাতা ডেস্ক:- রবিবার ভোর থেকেই বড়সড় ট্রাফিক নিয়ন্ত্রণে নামছে হাওড়া সিটি পুলিশ। নির্দেশিকা অনুযায়ী, ভোর ৪টে থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি অংশে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। ওই সময়ে এইচআরবিসি কর্তৃপক্ষ সেতুর কেবল মেরামতি ও সাঁতরাগাছি বাস টার্মিনাসের কাছে বিম বসানোর কাজ করবে।
পুলিশ জানিয়েছে, বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে সব যানবাহন। কোলাঘাট থেকে দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলো যাবে নিবেদিতা সেতু হয়ে।
প্রসাশন সুত্রে খবর, কলকাতা থেকে হাওড়াগামী যানবাহনকে হাওড়া ব্রিজ দিয়ে নিবেদিতা সেতুর দিকে পাঠানো হবে বলে। মালবাহী ছাড়া অন্যান্য যানবাহন কাজীপাড়া-আন্দুল রোড ধরে আলমপুর মোড় হয়ে জাতীয় সড়ক ১৬ তে উঠতে পারবে।
এদিকে বেলেপোল, শৈলেন মান্না সরণি হয়ে ডোমজুড় বা জিটি রোড-বালি-মাইতি পাড়া ঘুরে ডানকুনির দিকে যাওয়ার রুটও খোলা থাকবে। রাত সাড়ে ৯টার পর আবার খুলে দেওয়া হবে দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে।
পুলিশ তাই আগাম সতর্ক করে, রবিবার শহরতলির রাস্তাগুলিতে যানজট এড়াতে যাত্রীদের আগে থেকেই পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কীভাবে ডুবে মৃত্যু রাহুলের ?