সেনাবাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে সোমবার সকালে ফোর্ট উইলিয়ামে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। মোট আড়াই ঘণ্টা সেখানে ছিলেন তিনি।
পুজোর আগে ফের ভোটমুখী বঙ্গে প্রধানমন্ত্রী। চলতি বছরে এই নিয়ে চতুর্থবার রাজ্যে এলেন নরেন্দ্র মোদি। সোমবার ফোর্ট উইলিয়ামে তিনদিনব্যাপী সেনা সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পূর্বাঞ্চলীয় সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনা কর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। মোট আড়াই ঘণ্টা সেখানে ছিলেন তিনি। সূত্রের খবর, সীমান্ত পরিস্থিতি, প্রতিরক্ষা পরিকাঠামো এবং যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়েছে এই সম্মেলনে। বর্তমানে প্রেক্ষাপটে বিজয় দুর্গে মোদির এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে অশান্ত বাংলাদেশ। অন্যদিকে অস্থির চিন সীমান্ত। তার মধ্যে আবার নেপালে পালাবদল। দিনকয়েক আগে বাংলাদেশে বিমানঘাঁটি তৈরি করতে চলেছে চিন বলে একটি খবর ছড়ায়। ঘাঁটিটি নাকি আবার তৈরি হবে চিকেনস নেকের কাছেই। সবমিলিয়ে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিরাট এক জটিল সমীকরণ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পরিস্থিতিতে তিন ফ্রন্টে পরিস্থিতি মোকাবিলায় সেনার স্ট্র্যাটেজি কী হবে, কতটা প্রস্তুত বাহিনী, তা এদিন খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। সোমবার ফোর্ট উইলিয়ামের বৈঠক উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান-সহ বাহিনীর তিন প্রধান-সহ শীর্ষকর্তারা। এটি দেশের সর্বোচ্চ স্তরের একটি কনফারেন্স। প্রতি দু-বছর অন্তর দেশের বিভিন্ন জায়গায় এই কনফারেন্স হয়। এবার কলকাতাকে চিহ্নিত করা হয়েছে। সূত্র বলছে, সম্মেলনে আগামী দু’বছরের সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বাহিনীর সংস্কার, রূপান্তর ও পরিবর্তন নিয়ে কথা হয়েছে। সুপারস্পাই অজিত ডোভালের এই বৈঠকে থাকাও ইঙ্গিতবাহী। রবিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ কলকাতা পৌঁছন প্রধানমন্ত্রী। কলকাতা বিমানবন্দরে নেমে সোজা রওনা দেন রাজভবনে। সকালে সেখান থেকেই যোগ দেন সম্মেলনে। গত ৫ মাসে এই নিয়ে ৪ বার বঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী