উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি দার্জিলিংয়ের পরিস্থিতির দিকে নজর রাখছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে সব রকমের সহায়তা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মোদি।
প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গ। বিপর্যস্ত মানুষের প্রতি সহানুভূতি জানিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, “দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির একাধিক এলাকায় লাগাতার বৃষ্টি ও ধসে ভয়াবহ পরিস্থিতি হয়েছে। মিরিক, জোরবংলো-সুখিয়াপোখরি এবং ফালাকাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বহু মানুষের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
বিপর্যয় মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা উল্লেখ করে অভিষেক লেখেন, “রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর, দার্জিলিং জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা একযোগে উদ্ধার ও ত্রাণের কাজ চালাচ্ছেন।”
এক বিবৃতিতে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘উত্তরবঙ্গের বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে আমরা উদ্বিগ্ন। বহু জীবনহানি এবং আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা উত্তরবঙ্গের সমস্ত জেলা কংগ্রেস কমিটির সভাপতিদের ইতিমধ্যে নির্দেশ পাঠিয়েছি যে, আমাদের সাধ্য অনুযায়ী দুর্গতদের পাশে গিয়ে দাঁড়াতে হবে।’ পাশাপাশি তিনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ‘প্রশাসনের কাছে আমাদের বক্তব্য, ত্রাণ বন্টনের ক্ষেত্রে কোনোরকম দলবাজি যেন না হয়, সে বিষয় নিশ্চিত করতে হবে। আমরা স্থানীয় কংগ্রেস নেতৃত্বকেও বলছি, প্রশাসনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ স্থাপন করে চলুন।’
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ‘উত্তরবঙ্গের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আশ্বাস দিয়েছেন – কেন্দ্রীয় সরকার সর্বতোভাবে রাজ্যের মানুষের পাশে রয়েছে।’
সিপিএমের পক্ষ থেকে রেল ভল্টিলিয়ার্সদের ফোন নম্বর ও নাম জানানো হয়েছে মানুষের সাহায্যে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী