Home » অধিনায়ক গিলের একাধিক নজির, চালকের আসনে ভারত

অধিনায়ক গিলের একাধিক নজির, চালকের আসনে ভারত

দিল্লি টেস্টে চালকের আসনে ভারত। দিনের শুরুতে যশস্বী আউট হলেও  এরপর নীতীশ কুমার রেড্ডিকে নিয়ে জুটিতে ৯১ রান তোলেন ক্যাপ্টেন গিল। তবে ওয়ারিকানের বল তুলে মারতে গিয়ে ৪৩ রানে আউট হন নীতীশ। এরপর অবশ্য দমানো যায়নি গিলকে। কেরিয়ারের দশম টেস্ট সেঞ্চুরিটা তুলে নিলেন তিনি।

১২৯ রানের অপরাজিত ইনিংস খেলে অধিনায়ক হিসাবে রোহিতকে পিছনে ফেললেন শুভমন। তিনি পিছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়কেও। ভারতীয় দলের প্রাক্তন কোচেরও অধিনায়ক হিসাবে টেস্ট শতরানের সংখ্যা চার।

রোহিত, দ্রাবিড়কে টপকানোর পাশাপাশি শুভমন একসঙ্গে ছুঁয়েছেন তিন প্রাক্তন অধিনায়ককে। সৌরভ, ধোনি এবং মনসুর আলি খান পতৌদির নজির স্পর্শ করেছেন ২৬ বছরের ক্রিকেটার। এই তিন জনেরই অধিনায়ক হিসাবে টেস্টে পাঁচটি করে শতরান রয়েছে।

গিল যখন সেঞ্চুরি করেন তখন ভারতের রান ছিল ৪ উইকেট হারিয়ে ৪৮৫। তারপর দ্রুত রান তুলে ৫০০ পার করে দেয় গিল ও ধ্রুব জুরেলের জুটি। শেষ পর্যন্ত ৪৪ রানে জুরেল আউট হতেই ৫১৮ রানে ডিক্লেয়ার ঘোষণা করে ভারত। জবাবে সাবধানী শুরু করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার জন ক্যাম্পবেল এবং তেগনারিন চন্দ্রপল। মহম্মদ সিরাজ কিংবা জশপ্রীত বুমরাহ শুরুতে সাফল্য এনে দিতে পারেননি।

দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১৪০/৪। দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ৩৭৮ রানে। । ফলো অন বাঁচানোর জন্য ওয়েস্ট ইন্ডিজের চাই আরও ১৭৯ রান। তৃতীয় দিন থেকে দিল্লির ২২ গজে বল আরও বেশি ঘুরতে পারে। সুবিধা পেতে পারেন ভারতীয় বোলারেরা।

About Post Author