বুধবার ইউনাইটেড স্পোর্টসকে ২-০ গোলে হারায় মোহনবাগান। শিল্ড ফাইনালে উঠল সবুজ-মেরুন ব্রিগেড। ড্র করলেই ফাইনালের টিকিট পেয়ে যেতেন জোসে মোলিনার ছেলেরা।
এদিন শুরু থেকেই ছিলেন দিমিত্রি পেত্রাতোস। কোচের আস্থার পূর্ণ মর্যাদা রাখলেন তিনি। তবে ১৭ মিনিটে প্রথম সুযোগ পেয়েছিল মোহনবাগান। রবসনের পাস থেকে গোল করতে পারলেন না অভিষেক।২১ মিনিটে আত্মঘাতী গোল করে ফেলেছিলেন মোহনবাগানের মেহতাব সিং।
প্রথমার্ধের শেষে কামিংসের পাস থেকে গোল করলেন দিমিত্রি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে সবুজ মেরুন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পায় মোহনবাগান। জেসন কামিংসের শট বাঁচান ইউনাইটেড গোলকিপার। তবে সেই বল অঙ্কন ভট্টাচার্যের পায়ে লেগে গোলে ঢুকে যায়।
কিন্তু সেই জয় খুশি করতে পারেনি সবুজ-মেরুন সমর্থকদের। তাঁদের রাগ, মোহনবাগান এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ খেলতে ইরানে না যাওয়ায়। অনুমান করা হয়েছিল, এই ম্যাচের পর বিক্ষোভ দেখাবেন সমর্থকেরা। ম্যাচ শেষে কিশোর ভারতী স্টেডিয়ামে সেটাই হল।আইএফএ-র কাছে এই ঘটনার পুরো রিপোর্ট দাবি করে চিঠি দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ভবিষ্যতে যাতে খেলোয়াড়, সমর্থকদের নিরাপত্তা থাকে, তা সুনিশ্চিত করার দাবিও জানানো হয়েছে ওই চিঠিতে।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক