Home » সুপার কাপ থেকে নাম তুলল রিয়াল কাশ্মীর, পরিবর্তে কোন দল?

সুপার কাপ থেকে নাম তুলল রিয়াল কাশ্মীর, পরিবর্তে কোন দল?

কল্যাণ চৌবে

কল্যাণ চৌবে

ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে একই গ্রুপে থাকা রিয়াল কাশ্মীর নাম প্রত্যাহার করে নিল সুপার কাপ থেকে। রিয়াল কাশ্মীরের পরিবর্তে ডেম্পো স্পোর্টস ক্লাবকে সুপার কাপে নিল ফেডারেশন।

বৃহস্পতিবার ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রিয়াল কাশ্মীর নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের পরিবর্তে খেলবে ডেম্পো। দুই প্রধানের সঙ্গে একই গ্রুপে থাকবে ডেম্পো।

২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় রিয়াল কাশ্মীর।  টানা ৭ মরশুম আই লিগে খেলেছে কাশ্মীরের দলটি। গত মরশুমে আই লিগে তৃতীয় হয় তারা। কিন্তু আগামী আই লিগে হয়তো আর দেখাই যাবে না কাশ্মীরের প্রতিনিধি এই দলটিকে। কারণ বর্তমান অচলাবস্থায় আর ক্লাব চালাতে চাইছেন না কর্তৃপক্ষ।
ফেডারেশনের ব্যর্থতায় ভারতীয় ফুটবল নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এই টালবাহানার মধ্যে আর দল চালাতে চাইছে না রিয়াল কাশ্মীর কর্তৃপক্ষ। বিগত কয়েক বছরে একের পর এক ক্লাব দল তুলে নিয়েছে। এবার সেই তালিকায় সম্ভবত যুক্ত হতে চলেছে রিয়াল কাশ্মীরের নামও।

গত মরশুমে আই লিগে তৃতীয় হয়েছিল রিয়াল কাশ্মীর। এর আগে একাধিক খেতাব জিতেছিল রিয়াল কাশ্মীর। কিন্ত ফেডারেশনের খামখেলায়িপনায় সেই দলই উঠে যেতে চলেছে।

About Post Author