Home » উত্তরবঙ্গকে ঢেলে সাজাতে লাগাতার উদ্যোগ মুখ্যমন্ত্রীর, শিলিগুড়িতে হবে মহাকাল মন্দিরও

উত্তরবঙ্গকে ঢেলে সাজাতে লাগাতার উদ্যোগ মুখ্যমন্ত্রীর, শিলিগুড়িতে হবে মহাকাল মন্দিরও

উত্তরবঙ্গকে ঢেলে সাজাতে লাগাতার উদ্যোগ নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা দিয়েছিলেন উত্তরবঙ্গের পাহাড়কে মিনি সুইৎজারল্যান্ড করে তুলবেন। প্রাকৃতিক সৌন্দর্যঘেরা জায়গায় কখনও কটেজ, কখনও নতুন জায়গার নামকরণ করেছেন। এবার উত্তরবঙ্গ পরিদর্শন শেষে আরও এক নতুন লামাহাটার খোঁজ দিলেন।

মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথে হঠাৎ গাড়ি থামিয়ে নেমে যান মুখ্যমন্ত্রী। অরূপ বিশ্বাস, উচ্চপদস্থ আধিকারিক, সিএস মনোজ পন্থ ও শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে নিয়ে নতুন জায়গা চিহ্নিত করেন।

এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।  এর জন্য দার্জিলিঙের জেলাশাসককে জমিও খোঁজার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সুকান্ত মজুমদারের মন্তব্য, দিঘায় জগন্নাথ সাড়া দেননি বলে শিলিগুড়িতে মহাকাল মন্দির করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

মহাকাল মন্দির তৈরির জন্য আগে তহবিল গড়তে হবে বলেও জানান মমতা। বস্তুত, দিঘার জগন্নাথধামের আদলেই ট্রাস্ট গড়ে শিলিগুড়ির মহাকাল মন্দির তৈরি করবেন মমতা। যাতে তা নিয়ে কোনও বিতর্ক তৈরি না হয়। জগন্নাথ মন্দিরের দায়িত্ব একটি ট্রাস্টের হাতে। সেটির পরিচালন ভার ইস্কনের। তাঁর কথায়, ‘‘তার আগে (মন্দির তৈরির আগে) আমাকে একটা ট্রাস্ট করতে হবে। তাদের দিয়ে করাতে হবে। সকলকে নিয়ে আমরা নিজেরা করব।’’

About Post Author