Home » পাকিস্তানের হামলায় নিহত আফগানিস্তানের তিন ক্রিকেটার, সরব রশিদ খান

পাকিস্তানের হামলায় নিহত আফগানিস্তানের তিন ক্রিকেটার, সরব রশিদ খান

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

পাকিস্তানের হামলায় নিহত আফগানিস্তানের তিন ক্রিকেটার। এই ঘটনার প্রতিবাদে আগামী নভেম্বরের ত্রিদেশীয় সিরিজ থেকে দল তুলে নিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের খেলার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তারা না-খেলার সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের ঘৃণ্য আচরণে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট দলের ক্যাপ্টেন রশিদ খান । ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহারের যে সিদ্ধান্ত আফগান বোর্ড নিয়েছে তাকে স্বাগত জানিয়ে রশিদ লেখেন, ‘‘পাকিস্তানের হামলায় আফগানিস্তানের নাগরিকদের মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত। এই হামলায় অনেক মহিলা, শিশুর প্রাণ গিয়েছে। প্রাণ গিয়েছে তরুণ ক্রিকেটারদের, যাঁরা এক দিন আন্তর্জাতিক মঞ্চে খেলার স্বপ্ন দেখেছিলেন। এ ভাবে অসামরিক পরিকাঠামোয় হামলা বর্বরোচিত এবং অনৈতিক। আমি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছি। দেশের মর্যাদা সবচেয়ে আগে।’

গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলছে। তালিবানশাসিত আফগানিস্তানের বিরুদ্ধে সীমান্তে হামলার অভিযোগ তুলেছে ইসলামাবাদ। পাল্টা কাবুলের দাবি, পাক সেনাবাহিনী বিনা প্ররোচনায় তাদের মাটিতে হামলা চালিয়েছে। গত বুধবার দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতি হয়েছিল। শুক্রবার তার মেয়াদ শেষের আগেই পাকিস্তান হামলা চালায় বলে অভিযোগ।

About Post Author